1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দশমিনায় পানের দাম বেশী হওয়ায় বাড়ছে পানের বরজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৭টি ইউনিয়নের পানের দাম বেশী হওয়ায় চাষীরা পান চাষে ঝুঁকছে। পান চাষে লাভবান হওয়ায় দিন দিন পানের বরজ বাড়ছে। পান চাষ লাভজনক হওয়ায় পান চাষীদের মুখে হাসি ফুটেছে। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পান চাষীরা এখন স্বাবলম্বী হয়ে উঠছে। পানের চাহিদা বেড়ে যাওয়ায় এবং ন্যায্যমূলের চেয়ে বেশী দাম পাওয়ায় পান চাষীরা এখন পান চাষে ঝুঁকছে। উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বেতাগী-সানকিপুর, বহরমপুর, রনগোপালদী ও বাঁশবাড়িয়া এলাকার গ্রামাঞ্চলে আবাদি ও অনাবাদি জমিতে পান চাষ করছে। এলাকার পান চাষীরা নতুন নতুন বরজ তৈরি করছে। পান চাষীদের মধ্যে কেউ কেউ পুরাতন বরজকে সংস্কার করছে। দেশীয় বাঁশ কেটে শলা তৈরি করে তার সাথে অন্যান্য গাছের লতাপাতা দিয়ে পানের বরজ তৈরি করছে। অত্র উপজেলায় বিগত ২০ বছর আগে সড়কের আশেপাশে পানের বরজ দেখা যেত। কালের বিবর্তনে পানের বরজ এবং এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। বর্তমানে পানের দাম বেশী হওয়ায় এলাকায় কৃষকরা অন্যান্য ফসলের সাথে পানের চাষ করছে।
উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের উত্তর বেতাগী গ্রামে পানের বরজে দেখা যায়,বাংলা পানের সারি সারি লাইনের প্রতিটি লতায় প্রচুর পান ধরছে। বর্তমানে লাভজনক হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে। পান চাষীরা জানায়,তাদের উৎপাদিত পান উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। পরিবার-পরিজন নিয়ে পানের বরজের পরিচর্যা করায় বাড়তি কোন শ্রমিকের প্রয়োজন হয় না। ফলে উৎপাদন খরচ কম হয়। দশমিনা বাজারের পান ব্যবসায়ীরা জানায়, গত বছরের তুলনায় এই বছর পানের দাম অনেক বেশী।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, আগে অত্র উপজেলায় পানের ব্যাপক চাষ করা হতো। দাম না পাওয়ায় অনেক পান চাষী অন্যান্য ফসল উৎপাদন করতো। বর্তমানে উপজেলায় পান চাষের আগ্রহ বাড়ার পাশাপাশি বরজের সংখ্যা বাড়ছে। পানের ভাল ফলন ও বেশী দাম পাওয়ায় প্রতিনিয়ত পান চাষে আগ্রহ বাড়ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।