1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

দশমিনায় প্রদর্শনী খামারে পরীক্ষামূলক ব্রকলি চাষে সাফল্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার কৃষি অফিস চত্ত্বরে পরীক্ষামূলক ভাবে ব্রকলি চাষ করে সফলতা অর্জন করেছে। উপজেলায় এই প্রথম ব্রকলি চাষ করে সফলতার স্বপ্ন দেখার পাশাপাশি এলাকায় বাজিমাত করে দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ’র নির্দেশনায় অফিস সহকারী মো.জসিম উদ্দিন উন্নত জাতের ব্রকলি চাষ করে আশানুরূপ ফল পেয়েছে। বাজারে ব্রকলির চাহিদা বেশী থাকায় পরীক্ষামুলক কৃষি অফিসের প্রদর্শনী ক্ষেতে ব্রকলির চাষ করা হয়। এই সবজি চাষ করা সহজ ও ব্যয়ের চেয়ে লাভ বেশী হওয়ায় সম্ভাবনা থাকায় আগামী বছর উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদেরকে চাষাবাদের জন্য উৎসাহ দেয়া হবে বলে কৃষি বিভাগ আশা করছে। জমিতে ব্রকলি চাষ করে কৃষকরা নতুন করে স্বপ্ন দেখতে পারবে। অত্র উপজেলার আবহাওয়া এবং মাটি ব্রকলি চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে ব্রকলির চারা রোপন করেই বাজিমাত করেছে। উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী খামারে নানা জাতের শাকসবজি চাষের সাথে ব্রকলি চাষ করে সবাইকে তাক লাগিয়ে সবুজ বিপ্লব ঘটানোর চিন্তা করছে কৃষি বিভাগ। অত্র অঞ্চলে ব্রকলি তেমন চাষ বা ফলন ভাল হয় না। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অফিস সহকারী জসিমকে ব্রকলি চাষ করতে বলা হয়। প্রদর্শনী খামারে সারি সারি ব্রকলি শোভা পাচ্ছে। খামারে ফলন দেখে এলাকার সকলেই রীতিমত অবাক হয়ে গেছে। ব্রকলি চাষ করতে তেমন জমির প্রয়োজন হয় না। স্বল্প জমিতে উন্নত জাতের ব্রকলির চারা রোপন করার পর আগাছা পরিস্কার করলেই হয়। এতে তেমন খরচ হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান,চলতি শীত মৌসুমে কৃষি দপ্তরের খামারে পরীক্ষামূলক ব্রকলির চাষ করা হয়। আগামী বছর উপজেলার প্রান্তিক কৃষকদেরকে ব্রকলি চাষ করতে সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।