1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বাগেরহাটে ধানের শীষের পক্ষে গণসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন জেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার ভোরে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
বাগেরহাট-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থনে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। এ সময় নেতৃত্ব দেন ছাত্রদল নেতা আল-মামুন।
গণসংযোগকালে বাগেরহাট পৌরসভার নূর মসজিদ মোড়, শিশু হাসপাতাল মোড়, সোনাতলা মোড়, যদুনাথ স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন আল-মামুন। এ সময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
শেখ আল মামুন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাগেরহাটে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান বলেই শেখ মোহাম্মদ জাকির হোসেনকে মনোনয়ন দিয়েছেন। বিএনপির শাসনামলে বাগেরহাটে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল, তারা বাগেরহাটের উন্নয়নে ব্যর্থ হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাগেরহাটের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ গোলে মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর শেখ, ছাত্রদল নেতা শামিম মুন্সি, রোহিত হালদার, রবি শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।