1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২৪ ঘণ্টায় নারী-শিশুসহ ২৩ জন আহত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক খুমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা ২ বছরের শিশুর মৃত্যু ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, মার্কিন গোয়েন্দা তথ্য ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম চাঁদাবাজদের তালিকা হচ্ছে, যেকোনো সময় অভিযান: র‍্যাব ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেল

ফুলতলায় অপদ্রব্য পুশকৃত গলদা চিংড়ি জব্দঃ জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকালে ফুলতলার গাড়াখোলা মাছ বাজারে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত সাড়ে ৩৮ কেজি গলদা চিংড়ি এবং ৪ কেজি জেলি জব্দ করেন। এ সময় ভেজাল চিংড়ি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকালে গাড়াখোলার মাছ বাজারের ইয়াছিন সরদার (৪৫) এর মৎস্য আড়তে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় অপদ্রব্য পুশকৃত সাড়ে ৩৮ কেজি গলদা চিংড়ি এবং ৪ কেজি জেলিসহ কর্মচারী লিটন আকুঞ্জী (৫২) কে হাতে নাতে আটক করা হলেও মালিক সুচতুর ইয়াছিন কৌশলে পালিয়ে যায়। সে বানিয়াপুকুর গ্রামের মৃতঃ নিজাম উদ্দিন সরদারের পুত্র। পরে পেট্রোল ঢেলে অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ পুড়িয়ে গর্তে ফেলে মাটি চাপা দেয়া হয়। এদিকে ওই চিংড়ি মাছের আড়তকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতকে ফুলতলা থানার এসআই শফিউজ্জামান সহযোগিতা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।