1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেল

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এনিয়ে চলতি বছরে ৫ম ধাপে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল তেল আসলো।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম।
তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ করার কার্যক্রম সম্পন্ন হয়। আগামী ১৭ এপ্রিল ৫ হাজার মেট্রিক টনের আরেকটি পার্সেল হওয়ার কথা রয়েছে।’
তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে চার ধাপে মোট প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আনা হবে।
এর আগে, এই পাইপলাইনের মাধ্যমে ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল তেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায়। এই ডিজেল পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সেখান থেকে রংপুর বিভাগের আটটি জেলা ছাড়াও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ কমছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে।
এদিকে ডিজেল তেলের মতো পেট্রোল ও অকটেন তেল সরবরাহ কার্যক্রম বৃদ্ধির দাবি জানিয়েছে গ্রাহকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।