1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

হ্যাঁ এর পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মহানগর ছাত্রশিবিরের গণসংযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি  : গণভোটে হ্যাঁ এর পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩.৩০ মিনিটে নগরীর ফেরিঘাট মোড় থেকে শুরু হয়ে পিটিআই মোড়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির সমাপ্তি হয়।
গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
গণসংযোগপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আমিরুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মানে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থানের বিকল্প নাই। বাংলাদেশে সরকার কাঠামোয় বিভিন্ন সংস্কারের লক্ষ্যে এই গণভোট আয়োজন হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকারি কাঠামোর গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য যেহেতু এ গণভোট হচ্ছে, তাই দেশবাসীকে সচেতন করার জন্য দেশব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করছে। বাংলাদেশের জনগণ গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থনের মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বুঝে নেবে, ইনশাআল্লাহ।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর শাখার সেক্রেটারি রাকিব হাসান, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, বিএল কলেজ সভাপতি হযরত আলী, কমার্স কলেজ সভাপতি তারেক রহমান, মহসীন কলেজ সভাপতি মুহতারম বিল্লাহ, সুন্দরবন কলেজ সভাপতি ইমরান খান, সিটি কলেজ সভাপতি মিলন হোসাইন, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সদর দক্ষিণ থানা সভাপতি জোবায়ের আল মাহমুদ, সোনাডাঙ্গা উত্তর থানা সভাপতি নাইমুল ইসলাম, সোনাডাঙ্গা দক্ষিণ থানা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, খালিশপুর পূর্ব থানা সভাপতি মেসবাহ উদ্দিন, খালিশপুর পশ্চিম থানা সভাপতি আলামিন হোসেন, দৌলতপুর উত্তর থানা সভাপতি লিমন ইসলাম, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী, হরিনটানা থানা সভাপতি আবু হানিফা, লবনচরা থানা সভাপতি মোকাররম হোসাইন, আড়ংঘাটা থানা সভাপতি রায়হান হোসেন প্রমুখ।
গণভোটে হ্যাঁ এর পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচিতে ছাত্রশিবির খুলনা মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, সকল ক্যাম্পাস ও থানাসমূহের জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট