1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি :  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সদর থানার ২৪ নং ওয়ার্ডের নিরালার মোড়, নিরালা আবাসিক এলাকা, নিরালা দিঘীরপাড়, নিরালা প্রান্তিক, কাশেম নগর, বুড়ো মৌলবী দরগা রোড, শেরেবাংলা রোড, ময়লাপাতা, সন্ধ্যা বাজার, বাগমারা, রায়পাড়া মেইন রোড, হাজী মেহের আলী রোড এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগ কালে হাতপাখা মার্কা সর্বসাধারণের ভালোভাসায় সিক্ত হন।
প্রচারণা শুরুতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি হাতপাখার জন্য সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে,নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন খুলনাকে আধুনিক নগরী গড়তে হাতপাখার প্রার্থী কাজ করে যাবেন। শিক্ষাবান্ধব, মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, মোঃ শোয়েবুর রহমান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আলহাজ্ব শফিউল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ মঈন উদ্দিন, মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্দুল মান্নান সরদার, মফিজুর রহমান লাবু, আব্দুর রাজ্জাক, বেলাল, এইচ এম জুনায়েদ মাহমুদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ফয়সাল করিম, হাবিবুল্লাহ মেসবাহ, হাফেজ উসামা আবরার, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মিরাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।