
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, দেশের মানুষ যখন ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে, ঠিক তখনই একটি কুচক্রী মহল বিভিন্ন যড়যন্ত্রে মেতে উঠেছে। তারা চায় বিএনপি যাতে ক্ষমতায় না আসে। তবে কোন যড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। আগামী ১২ তারিখ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে বৃহত্তম বিলডাকাতিয়ার স্থায়ী সমাধান, খাল খনন, বিলের মধ্যে বিদ্যুতের সু-ব্যবস্থা, রাস্তাঘাট ও স্কুল কলেজের উন্নয়নসহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমার ব্যক্তিগত জীবনে কোন কিছু চাওয়া পাওয়ার নেই। আমি এসেছি এলাকার সেবামুলক কাজ করতে। সেজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
শনিবার বিকালে দামোদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাড়াখোলা হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মোঃ ওয়াহিদ হালিম ইমরান । প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার ও খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত। উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, এনামুল হোসেন পারভেজ, আহসানুলহ হক লড্ডন, আলহাজ্ব মিজানুর রহমান ভুঁইয়া, হাসনাত রেজভী মার্শাল, জামাল হোসেন ভুইয়া, মোতহার হোসেন কিরণ, সাব্বির হোসেন রানা, শেখ লুৎফর রহমান, মোঃ রহিম গাজী, গাজী আঃ রউফ, মিতা পারভীন, ইয়াসমিন ভুইয়া, শুরভী বেগম, রবিউল ইসলাম রবি, তুহিন খন্দকার, আলমগীর হোসেন মোল্যা, শেখ মহিউদ্দিন, ইকবাল খা, ইদ্রিস আলী মোল্যো, টিটো জমাদ্দার, ফিরোজ হোসেন মোড়ল, আবুল হোসেন মোল্যা, বকুল ভুইয়া, শ্রমিক নেতা জাহিদ হোসেন লাভলু, শেখ আলমগীর, কবির জমাদ্দার, হাদি জমাদ্দার প্রমুখ।