1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়া লুটুলকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, টেলিফোন প্রতীকের প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়া লুটুল নির্বাচনি প্রচারণায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেছিলেন। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার আতাহার শাকিল বলেন, ‘নির্বাচনি আচরণবিধি অনুযায়ী পিভিসি ব্যানার বা পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের সতর্ক করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।