1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে উজিরপুরে মহিলা দলের ঝাড়ু মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: শফিক তুমি ক্ষমা চাও—নারীরা নয় পতিতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে উজিরপুর উপজেলা। বাংলাদেশের কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে উজিরপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উজিরপুর উপজেলা ও পৌর মহিলা দল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলার প্রধান প্রধান সড়কে হিন্দু-মুসলিম হাজারো নারীর অংশগ্রহণে এক বিশাল ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা ডা. শফিকুর রহমানের বক্তব্যকে নারীদের মর্যাদাহানিকর ও সমাজবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে তার বিচার দাবি করেন।
ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারাসহ দলীয় নেতৃবৃন্দ।
এসময় বিক্ষুব্ধ নারীরা “শফিক তুমি ক্ষমা চাও—নারীরা নয় পতিতা”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে পুরো উপজেলা প্রকম্পিত করে তোলে। বক্তারা বলেন, নারীদের সম্মানহানিকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীর বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।