1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

তালায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালায় ইঞ্জিনভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান মুন্না (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। সে তালা সদরের খাজরা মীরপাড়ার মীর মুজিবুর রহমানের পুত্র। শনিবার রাত ৯ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর বাজার এলাকায় উক্ত দুর্ঘটনা ঘটে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তালা বাজার মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, একমাত্র শিশু পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে দ্রুতগতিতে আসা কোম্পানির ইঞ্জিনভ্যান সাথে বিপরীত দিক থেকে আসা গাছের চারা ভর্তি একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় ইঞ্জিনভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মাহফুজুর রহমান মুন্না গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপটি থানা হেফাজতে রয়েছে। তবে তার চালক পালিয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।