
এস.এম.শামীম, দিঘলিয়া : খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
গতকাল ৩০ শে জানুয়ারী বিকেলে দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকার এসব নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু। এ সময় তিনি নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা বেলাল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন—
আবুল কালাম আজাদ,
গাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুকিদ আলী,সাধারণ সম্পাদক বাদশাহ গাজী,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নবাব মোল্লা,
বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক,দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল-মামুন নিপু,এবং গাজিরহাট ইউনিয়ন বিএনপির সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় গাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পদ্মবিলা ও ইসলামডাঙ্গা গ্রাম থেকে সাবেক ইউপি সদস্য ইরান শেখসহ
জাকারিয়া, কামরুল শেখ, গোলাম কিবরিয়া, রফিক শেখ, লতিফ মোল্লা, আজাদ শেখ, মহাসিন, ইলিয়াস, ইমদাদুল শাফায়েত, হাফেজ নাজমুল, শরিফুল শেখ শিমুল, ইব্রাহিম, জাফর, আল-মামুন জোবায়েদ, আলিমুল, ইদ্রিস, শহিদুল ফকির, ইমদাদুল, বাবুল শিকদার, রুবেল শিকদার, নবীর, তোফাজ্জল ফকিরসহ আরও অনেকে বিএনপিতে যোগ দেন।
অপরদিকে গাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝিরগাতী এলাকা থেকে
পরশ বিশ্বাস, দীপক ডাইন, অজয় সরকার, শ্রীবাস, বসু, হীরামন পাত্র, মিঠুন বিশ্বাস, মহানন্দসহ আরও অনেক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।
নেতারা এ সময় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন।
Like this:
Like Loading...
Related