1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নগরীতে গাঁজা-ইয়াবা ও দু’ লক্ষাধীক টাকাসহ গ্রেফতার ৫

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন ৬ নং ঘাট এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক কারবারের দুই লক্ষাধীক টাকাসহ পাঁচ জন গ্রেফতার হয়েছে। রোববার ভোর রাতে নৌবাহিনীর সদস্যদের অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে।
খুলনা সদর নৌ কন্টিনজেন্টের ওই এলাকার কয়লার ডিপো বস্তিতে পরিচালিত অভিযানে এক হাজার ৩শ’ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি ৭শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় তিনটি মোবাইল, একটি ডিজিটাল নিক্তিসহ মাদক কারবারের নগদ দুই লাখ ৩৭ হাজার ৩শ’৬৫ টাকা জব্দ করা হয়। তখন রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম এবং হোসনে আরা বেগম নামে পাঁচ জন গ্রেফতার হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাহিনীটির ৫ হাজার নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। সংশ্লিষ্ট সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।