1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ফুলতলায় মাদক বিক্রীর প্রতিবাদ করায় যুবক জখম

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
এস এম মমিনুর রহমান, ফুলতলা : ফুলতলা উপজেলা দামোদর গ্রাম এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় নাসিম গাজী নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে দামোদর গাজীর মোড় এলাকায় কামাল গাজীর ছেলে রাহুল গাজী মাদক বিক্রির সময় নাসিম গাজী মাদক বিক্রেতাকে বাধা দিলে এঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, রাহুল গাজী বহু দিন যাবৎ মাদক কারবারি ও চোরাই মোবাইল সহ অন্যান্য চোরাই মালামাল ক্রয় বিক্রয় করে আসছে। মাদক ক্রয়বিক্রয় কালে বহিরাগত যেসব ক্রেতারা আসে এলাকার মেয়ে-ছেলেদের ইভটিজিং সহ অসভনীয় আচরণ করে, এই সকল বিষয় নিয়ে সতর্ক করায় তর্ক ও কাথাকাটাকাটির এক পর্যায় পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্য রাহুল গাজী ও পিতা কামাল গাজী নাসিমের উপর হামলা চালায়। নাসিম গাজীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তার স্বজনেরা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মাথায় তার গুরতর জখম হয়েছে। এব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান রাহুল ও পিতা কামাল গাজীর নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়রি গ্রহণ করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট