1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

যশোরের সীমান্তে যৌথ বাহিনীর কড়া নজরদারি, মোতায়েন ৩১ প্লাটুন বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যশোরের সীমান্তবর্তী উপজেলাগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী জানিয়েছেন, তার ব্যাটালিয়নের আওতাধীন তিনটি জেলার ১৬টি উপজেলা এবং ১১টি সংসদীয় আসনে মোট ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
আইনগত কারণে সীমান্ত এলাকায় সেনাবাহিনী সরাসরি দায়িত্ব পালন করতে না পারায় বিজিবিকে মূল দায়িত্ব পালন করতে হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই অঞ্চলকে নির্বাচনের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে জেলা প্রশাসন। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে।
অনেক ভোটারের মতে, সীমান্ত রক্ষায় বিজিবির দক্ষতা থাকলেও নির্বাচনী সহিংসতা বা প্রভাব বিস্তার ঠেকাতে শুধু বিজিবি যথেষ্ট নাও হতে পারে। তারা র‍্যাব বা অন্যান্য বিশেষ বাহিনীর আরও দৃশ্যমান উপস্থিতি ও কঠোর নজরদারি দাবি করেছেন।
যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। এখানে ব্যর্থতার কোনো সুযোগ নেই।
সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় রয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।