1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

‘ষড়যন্ত্র করে জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে’

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের গভীর আশঙ্কা, এগুলো বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের চক্রান্ত। এর সঙ্গে ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন।’
রবিবার (১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘কাল এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে একটি দল কিছু কর্মসূচিও দিয়েছেন। মনে হচ্ছে চক্রান্তকারীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েই করেছেন। তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে। এখানে গভীর ষড়যন্ত্র হয়েছে।
তিনি বলেন, ‘দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। রাতে জিডি করা হয়েছে। আগামীতে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এগুলো হলো জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা।
একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। এ বিষয়ে ইসিকেও জানানো হবে।’
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর আইটি সেলের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেছেন, ‘৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে সর্বশেষ জামাত আমিরের অফিশিয়াল এক্স হ্যান্ডেলটি পোস্ট হয়েছে। সেখানে তার পরে আমরা খেয়াল করি যে, ৪টা ৫৫ মিনিটে আমরা নোটিশ করতে পারি যে ৪টা ৩৭ মিনিটে একটি পোস্ট হয়েছে, যেটা খুবই আপত্তিকর এবং অনাকাঙ্ক্ষিত পোস্ট। যেটা আমাদের চিন্তা চেতনা এবং আমাদের ভাবনার সঙ্গে সাংঘর্ষিক।
পরবর্তী সময় আমরা বুঝতে পারি, এটা আসলে হ্যাক হয়েছে, এরপর কিছুক্ষণের মধ্যেই বিশেষ চেষ্টার মাধ্যমে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আমাদের সার্ভার সিকিউরিটি টিম।’
তিনি বলেন, ‘এরপর ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্ট রিজয়েন্ট দিয়েছি। সেখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে, কি হয়েছিল এবং কি অবস্থায় আছে। এরপরে খোঁজার চেষ্টা করেছি কিভাবে করে এই ঘটনা ঘটল। বেশ কয়েকদিন ধরেই আমাদের বেশ কিছু আইডি ও পেজগুলোতে সাইবার অ্যাটাকের জন্য অপচেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘আমাদের এই যে শুধুমাত্র আমিরের টুইটার অ্যাকাউন্টই নয়, একই সঙ্গে আরেকটি ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল। আমরা সত্য বিজয়ের জন্য কাজ করি। আমরা আমাদের যেই পজিটিভ কাজগুলো রয়েছে দেশের প্রতি মানুষের প্রতি যে কমিটমেন্টগুলা রয়েছে, সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাদের এই কাজগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে ভালো কাজের মধ্য দিয়েই প্রতিযোগিতা আসা উচিত। কিন্তু সেটা না করে, অন্যায় ও অপচেষ্টার মধ্য দিয়ে এই অপচেষ্টা করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।