1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

সুন্দরবনে ফাঁদ ও ট্রলারসহ দুই হরিণ শিকারী আটক

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ পূর্ব সুন্দরবনের কটকা বনাঞ্চলের নদীতে ফাঁদসহ দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে শিকারীদের একটি ট্রলার। আটক দুই শিকারীকে রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে সুন্দরবনের বেতমোর নদীতে নিয়মিত টহলের সময় একটি ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশী চালিয়ে ৫শ ফুট হরিণ ধরার ফাঁদ জব্দ করেন। ট্রলারের পাটাতন রক্তে মাখা দেখতে পান বনরক্ষীরা। শিকারীরা সুন্দরবনে হরিণ শিকার করে ফিরে আসছিলো এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে তারা রাতের আধারে হরিণের মাংস নদীতে ফেলে দেয় বলে বনরক্ষীরা জানান। আটক দুইজন হলেন, আঃ মালেক আকন (৬০) ও আবদুল কালাম হাং (৫৫) । এদের বাড়ী বরগুনার তালতলী থানার সকিনা গ্রামে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের বেতমোর নদীতে হরিণ শিকারের ফাঁদসহ আটক দুই জনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের রবিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।#

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।