1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

খোকসায় জামায়েতের নির্বাচনী উঠান বৈঠক

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি : সৌহার্দ্য সম্প্রীতির মডেল বানাবো কুমারখালী খোকসাকে। শরীরের এক বিন্দু রক্ত থাকতেও হিন্দু ভাইদের যান মালের কোন ক্ষতি করতে দেব না। আপনাদের ভোটে আমি জয়যুক্ত হলে ইতিপূর্বে যেভাবে আপনাদেরকে সুরক্ষা দিয়েছি আগামীতেও ইনশাআল্লাহ সেই সুরক্ষা দেব। ইসলাম সৌহার্দ্য সম্প্রীতি একমেল বন্ধনের নির্দেশনা দেয়। আসুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে নিজেদের সৌহার্দ্য সম্প্রীতির মডেল তৈরি করি।
সোমবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে নির্বাচনী উঠান বৈঠকে ৭৮ কুষ্টিয়ার ৪ আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
উপজেলা জামাতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্নের মধ্যে বক্তব্য রাখেন , জীবন কুমার বিশ্বাস, সুধীর কুমার বিশ্বাস, জিতেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখও।
উক্ত নির্বাচনে উঠান বৈঠকে উত্তর শ্যামপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সকল নারী পুরুষ ভোটাররা অংশগ্রহণ করেন। আগামীর সৌহার্দ্য সম্প্রীতির এক মেলবন্ধনে বসবাস করবো সেই অঙ্গী করে দাঁড়িপাল্লা পতিকে ভোট দেব এমনটাই আশা প্রকাশ করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।