
পুটিখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা মো. নজির আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, শ্রমীক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, পেশাজীবী বিভাগের মোরেলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জামায়াত ইসলামীর মনোনীত প্রাথী সভার প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, মোরেলগঞ্জ-শরণখোলাকে উন্নয়নের জন্য পানগুছি নদীতে সেতু নির্মাণ, নদীর তীরবর্তী ১০ টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ থানা, টেকশই ভেড়িবাঁধসহ এ জনপদে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সাধারণ মানুষের কল্যানে নতুন করে সাজানো হবে ।