1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ফুলতলায় ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : থানা পুলিশ ৪৫পিচ ইয়াবা, নগদ ৭৮ হাজার টাকা, অ্যান্ড্রয়েড ফোন, পালসার মটরসাইকেলসহ মোঃ আলি মোল্যা (৩২) ও মন্টু মোল্যা (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হলে রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, এসআই শফিউজ্জামানের নেতৃত্বে পুলিশ শনিবার সন্ধ্যায় ফুলতলার পিপরাইল গ্রামে অভিযান চালিয়ে পিপরাইল গ্রামের ছোরাফ মোল্যার পুত্র ও পাইকারী মাদক বিক্রেতা মোঃ আলি মোল্যাকে গ্রেফতার এবং তার কাছে থাকা ৩৫ পিচ ইয়াবা, নগদ ৭৮ হাজার টাকা, অ্যান্ড্রয়েড ফোন ও ১টি পালসার মটরসাইকেল (নং-খুলনা-ল-১২-৩৫৫৮) উদ্ধার করে। এদিকে রোববার সকাল সাড়ে ৯টায় পুলিশ জামিরার পিপরাইল গ্রামের হাসনাত মোল্যার পুত্র খুুচরা মাদক ব্যবসায়ী মন্টু মোল্যাকে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে এসআই শফিউজ্জামান বাদি হয়ে পৃথক দুটি মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।