1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শৈলকুপায় ইয়াবাসহ আটক ২

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপা নিত্যানন্দনপুর এলাকা থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা গেছে সোমবার দিবাগত রাতে উপজেলার হাট ফাজিলপুর ক্যাম্পের এস আই শামীম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নিত্যানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রামনগর গ্রামের মতিয়ার মন্ডলের ছেলে সান মন্ডল ও আক্কাস আলী মন্ডলের ছেলে জুয়েল ১০১ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে। এ ব্যাপারে হাট ফাজিলপুর পুলিশ ফাঁড়ির এস আই শামীম হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ১০১ পিচ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল এদের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।