1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সাতলায় বিএনপির প্রার্থী সান্টুর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে সাতলা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত খন্দকারের উদ্যোগে এবং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ ছারোয়ার সরদারের আয়োজনে এ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় ৯নং ওয়ার্ডের সি এন বি সড়কের বাইনের দিঘির পাড়, পটিবাড়ি, বিনয়ের বাজার, মুড়িবাড়ি, নিপুল মার্কেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে লিফলেট পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক গণেশ কীর্ত্তনিয়া, কবির সরদার, মিটুল সরদার, শুরেশ বালা, দেলোয়ার সরদারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বিকল্প নেই। জনগণ এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
পরে সন্ধ্যায় বাইনের দিঘির পাড় এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতলা ইউনিয়নের সাধারণ মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করবেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।