1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

কর্মীদের ওপর হামলার অভিযোগ জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা-১ আসনের জামায়াতে ইসলাম মনোনিত প্রার্থী কৃষ্ণ নন্দী তার কর্মীদের ওপর হামলা এবং প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ করেছেন। তিনি মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন, সোমবার (২রা ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের জয়পুর বাজারে মাইকযোগে প্রচার কালে বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনির নেতৃত্বে ১৫/২০ জন পরিকল্পিত ভাবে হামলা চালায়। এসময় তারা প্রচার মাইক কেড়ে নেয় এবং জামায়াত কর্মী আরিফুল ইসলাম ও সেকমত আলীকে মারধর করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জামায়াতের উপর ভবিষ্যতে এ ধরণের হামলা হলে তার দায় আইনশৃঙ্খলা বাহিনীসহ রিটার্নিং কর্মকর্তার বহন করতে হবে। কৃষ্ণ নন্দী এপ্রতিনিধিকে বলেন, আমি এখন ঢাকার পথে। এখনো কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, গতকাল (২রা ফেব্রুয়ারী) এরকম একটা ঘটনার বিষয়ে তারা জানায়। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। পরে জানতে পারি যে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে বলে তারা নিজেরা মিটমাট করেছে।
বটিয়াঘাটা উপজেলার নির্বাহি অফিসার ও রিটার্নিং কর্মকতা মো. কামরুজ্জামান বলেন, আমাদের কাছে সরাসরি কোনো অভিযোগ করেনি। তবে এ বিষয়ে মিটমাট হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।