1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

কালিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার বাবুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এই সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। জনসভাকে ঘিরে পুরো চাঁচুড়ী বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল-১ (৯৩) আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কাইসার। তিনি তার বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মাওলানা ওবায়দুল্লাহ কাইসার আরও বলেন, “দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ শোষণ, দুর্নীতি ও অনিয়মের শিকার। জনগণ এখন পরিবর্তন চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই পরিবর্তনের সূচনা করতে হবে।”
জনসভায় বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার এবং ভোটের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হলে জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে বিজয় অর্জন করবে।
সমাবেশে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মাঠ ও আশপাশের সড়কে বিপুল জনসমাগম সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।