1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ মঙ্গলবার সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ৬০তম টিআরসি ব্যাচের ২১৪ জন প্রশিক্ষণার্থী এই সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এ কে এম আওলাদ হোসেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি অ্যাডমিন।
পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন। ৬০তম টিআরসি ব্যাচের মধ্যে চৌকস বিষয়ে টিআরসি মো: মাহফুজ আলম, একাডেমি বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মো: হৃদয় আহমেদ, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মো: আল মাসুম মুসফিক শিহাব এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মো: মোস্তাফিজুর রহমান মিরাজ।
প্রধান অতিথি পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবলদের উদ্দেশ্যে তাঁর বক্তৃতায় বলেন, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এই মহান ব্রতকে ধারণ করে ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শ্রেণি নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনগণের আস্থা ও বিশ^াস অর্জন করতে হবে। তিনি নবীন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবেব আহবান জানান।
তিনি আরও বলেন, এই বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৬০তম টিআরসি ব্যাচের মোট ২১৪ জন প্রশিক্ষাণার্থী সফলভাবে তাদের চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাংলাদেশ পুলিশের পেশাগত অঙ্গনে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেন। তাদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেবায় নতুন উদ্দীপনা, গতিশীলতা ও কর্মপ্রেরণা সঞ্চারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া, জাহানাবাদ সেনানিবাসরে কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট