1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ডুমুরিয়ায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ডুমুরিয়া উপজেলা শাখা।

সোমবার সকাল ৯টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ও দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট