1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক আড়াইটায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকার ১ জন মাদক ব্যবসায়ীসহ দেশীয় অস্ত্রধারী ও সরকারী কাজে বাধাদানকারী চক্রের আরও ২ জন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোঃ সজল সরদার (৩০), পিতা: মোঃ কেরামত আলী সরদার, মোঃ ইব্রাহিম সরদার (৩০), পিতা: মোঃ নাসির সরদার, এস এম আজাদ শেখ (২২), পিতা: আলফাজ শেখ। তিনজনই দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকার বাসিন্দা। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রধান আসামি মোঃ সজল সরদারকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং অপর দুই সশস্ত্র সহযোগীকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটক আসামিদেরকে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রধান আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল। অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।