1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

দেবহাটায় ধর্ষন চেষ্টা মামলায় আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্ষনের চেষ্টা মামলার এজাহারনামীয় ১ জন আসামী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে পুলিশ এক অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে। আটককৃত উক্ত আসামীর নাম আফজাল গাজী (৩৬)। সে উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের আদর আলীর ছেলে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) আদনান বীন আজাদ ও এসআই (নিঃ) লেলিন বিশ্বাস সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার মোহাম্মাদালীপুর গ্রাম এলাকা থেকে ধর্ষনের চেষ্টা মামলার এজাহারনামীয় উক্ত আসামীকে আটক করেন। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত এলাকার এক মহিলা বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামী করে দেবহাটা থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। যার মামলা নং- ০২, তাং- ০৩-০২-২৬ ইং। উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট