1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নতুন বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন:মুফতী আমানুল্লাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি : নতুন বাংলাদেশ গড়তে হাতপাখার কোন বিকল্প নেই। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। কামড়াকামড়ির রাজনীতি করতেও আসিনি। আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। খুলনা ২ আসনে আমি ছাড়া কেউ যদি বিজয়ী হয়, তাহলে আগামী পাঁচ বছরে কেউ আমাদের দ্বারা কোনো অন্যায়ের শিকার হবেন না। তবে তাদের কোনো নেতাকর্মী যদি কারও সঙ্গে খারাপ আচরণ করেন, তাদের বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে ৩১ নং ওয়ার্ডের শিপইয়ার্ড, রুপসা কাঁচা ও মাছ বাজার, ২৫ নং ওয়ার্ডের বসুপাড়া এতিমখানার মোড়, বানরগাতী মকবুল বাজার, মেটেপোল, কৃষ্ণের মোড়, আল আমিন মহল্লা, ইসলাম কমিশনার মোড়, মুন্সী পাড়া, ছিদ্দিকীয়া মাদ্রাসা রোড, রহমত পাড়া, হাজী ইমান আলী লেন, সোহরাওয়ার্দী কলেজ রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আব্দুর রশিদ, মোঃ মইন উদ্দিন, মোঃ নাজমুল ইসলাম, মিরাজ মাহাজন, হাবিবুল্লাহ গাজী, কবির হোসেন, গোলাম মোস্তফা, নিজাম, জাহাঙ্গীর, ডালিম, মাও: ফজলুল কাদের, আফজাল হোসেন, রিয়াজ ইসলাম, সোহরাব, লাভলু, আবুল হোসেন, ডাক্তার আয়নাল মোল্লা, হাফেজ সোলায়মান, ইমাম হোসেন গাজী, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, আব্দুল মান্নান শরীফ, মোঃ মিজানুর রহমান, মোঃ আলী হোসেন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোশারফ খাঁ, মোহাম্মদ আল আমিন, মোঃ ফয়সাল করীম, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ রেজাউল করিম, নুরুল করিম, হাফেজ ওসামা আবরার, আরাফাত শিকদার, আল-আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।