1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

বটিয়াঘাটায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বটিয়াঘাটার ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়নের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা ইমরান হোসাইন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স. ম. ইনামুল হক। জনসভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন সভাপতি নাঈম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা জয়েন্ট সেক্রেটারি ইকবাল হোসাইন, অ্যাডভোকেট আসাপুর রহমান, খুলনা-১ আসনের পরিচালক মাওলানা আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইমরান হোসাইন বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কার্যক্রমে বাধা দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীসহ শত শত সমর্থক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।