1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

নির্বাচন হবে উৎসবমুখর, মাঠে থাকবে ১ লাখ সেনা ও ৫ লাখ আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি আশ্বস্ত করেছেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং ভোটের ফলাফল নিয়ে কোনো প্রকার কারচুপির সুযোগ থাকবে না।

আজ দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাকে ‘আধুনিক ও সর্ববৃহৎ’ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তা অতীতে কখনোই দেখা যায়নি।

নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘‘মাঠ পর্যায়ে প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্টগার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র‍্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবেন।’’

প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। নজরদারির জন্য ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গায়ে বডি ক্যামেরা থাকবে। নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হবে না।’

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, আপনারা সবসময় সত্য সংবাদ প্রকাশ করছেন, এজন্য আমরা খুশি। তবে কারো কারো ভুল বা মিথ্যা সংবাদ পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই আপনাদের প্রতি অনুরোধ, সত্য সংবাদ তুলে ধরুন। মিথ্যা সংবাদ পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে পারে।’

অতীতের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ভোটাররা কেন্দ্রে গিয়ে ‘ভোট দেওয়া হয়ে গেছে’—এমন পরিস্থিতির শিকার হবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এমন কোনো শঙ্কা নেই। রেজাল্ট শিট বা ফলাফল নিয়ে কোনো কারচুপির সুযোগ থাকবে না। কোনো ট্রমা বা সংশয় যেন না থাকে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, নির্বাচনের আগে চার দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে দুই দিন—মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে। ফলে নির্বাচনের পরেও কোনো সহিংসতার সুযোগ নেই।

খুলনা অঞ্চলের কিছু ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি থাকবে। যেখানে যেমন প্রয়োজন, সেখানে তেমন ব্যবস্থা নেওয়া হবে।’’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘‘শীতকালে যেমন আমরা কোট পরি, গরমে হালকা পোশাক পরি—তেমনি পরিস্থিতির গুরুত্ব বুঝে ফোর্স মোতায়েন করা হবে।’’

এর আগে তিনি খুলনা বিভাগের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে তিনি স্থানীয় প্রশাসনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন সুষ্ঠু করতে কঠোর নির্দেশনা দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।