1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

পাইকগাছায় বিএনপি’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার ভিলেজ পাইকগাছায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, নির্বাচনে আওয়ামীলীগ নয়, জামায়াত ইসলামীই হলো প্রতিপক্ষ। ৪ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার ভিলেজ পাইকগাছায় দলিল লেখক সমিতির সভাপতি বজলু গাজীর বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এখন যে কোন কারণে আওয়ামীলীগ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন বিএনপি ও আওয়ামীলীগই স্বাধীনতার শক্তি। কিন্তু স্বাধীনতার বিপক্ষের জামায়াত পবিত্র ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তাই আগামী ১২ ফ্রেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এদেরকে পরাজিত করে তোমার-আমার স্বপ্নের সোনার বাংলা, স্বাবলম্বী বাংলাদেশ গড়তে হবে। সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় তিনি আরোও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমান পাইকগাছা-কয়রার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দলীয় কর্মসূচি ৩১ দফা বাস্তবায়নের সাথেও নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন টেকসই বেড়িবাঁধ নির্মাণ, স্বাস্থ্য ও শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, খাল-নদী খনন, সুপেয় পানি সহ কৃষি উন্নয়নে ভূমিকা রাখার ঘোষনা দেন। মাজেদ লস্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামূল হক, জেলা সদস্য অ্যাড. আ. সাত্তার, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, ঘের ব্যবসায়ী আ. মজিদ সানা, এসএম রেজাউল করিম ও বিএনপি নেতা মোস্তফা মোড়ল। এ সময় বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনারুল কাদির, প্রণব কান্তি মন্ডল, যজ্ঞেশ্বর কার্তিক, গাজী মুজিবর , মোস্তাকিম গাজী, মিজবর রহমান, কিশোর কুমার, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শামিম জোয়াদ্দার, সাদ্দাম হোসেন, খানজু মোল্লা, আয়ুব জোয়াদ্দার, দিলীপ মন্ডল, শহীদ গাজী সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।