1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে : প্রধান তথ্য অফিসার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের উদ্বদ্ধুকরণের লক্ষ্যে মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার সকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের গুপ্তমারী গ্রামের প্রদ্যুৎ কুমার রায়ের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর।

সভায় প্রধান অতিথি বলেন, এবারের নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। পূর্বে যেসব নতুন ও নারী ভোটারগণ ভোট দিতে পারেন নি, তারা এবার উৎসবমুখর ও আমেজের মধ্যে দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর সংসদ নির্বাচন সহজ হবে। তিনি নির্বাচনের দিনে ভোটারসহ তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশিদের নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, নির্বাচনের সময় নাগরিকের বড় শক্তি হলো তার ভোট। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ভোট প্রয়োগ করে আমরা রাষ্ট্রের কাঠামো পাল্টে দিতে পারে। ভোটদানে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে নাগরিকের শক্তি টিকে থাকে। এবারের নির্বাচনে জনআকাঙ্খা পূরণের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। পরিবারের সদস্য ও প্রতিবেশিদের ভোটদানে উদ্ধদ্ধুকরণে উপস্থিত সকলের প্রতি আহবান জানান অতিথিরা।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আযম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো: লুৎফর রহমান প্রধান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মো: রমজান আলী, সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল, গুপ্তমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র গাইন, সাবেক প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় নারী-পুরুষ ভোটারগণ অংশ নেন।

অনুষ্ঠান শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের উদ্বদ্ধুকরণের জন্য নির্বাচন বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।