1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

নারী সমাজকে পেছনে রেখে দেশকে পুনঃগঠন করা সম্ভব নয়: মঞ্জু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : বাংলাদের মানুষ গত ১৬ বছর ধরে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ যদি কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কিভাবে তাকে রাতের আধারে তুলে নেয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি, এই বিশ কোটির মধ্যে প্রায় দশ কোটি হচ্ছে এদেশের নারী সমাজ, জনসংখ্যার অর্ধেক হচ্ছে এদেশের নারী সমাজ। এই নারী সমাজকে আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করিনা কেন, যতই বড় বড় কথা আমরা বলিনা কেন, সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া, কোন ভাবেই সম্ভব নয় দেশকে পুনঃগঠন করা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী হকার্স মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন করেন এবং সকাল ১১টায় শহীদ হাদিস পার্কে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর খুলনা জেলা কমিটির আয়োজনে খুলনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নিয়ে মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি আরও বলেন, এই মূহুর্তে দেশকে পুন:গঠণের জন্য কোন দল থেকে থাকে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কাজেই আসুন ধানের শীষ ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযেিদ্ধর ডাক দিয়েছিলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। কাজেই এসব কাজ থেকে প্রমাণিত হয়, বিএনপি কাজ করে শুধুমাত্র জনগনের জন্য, বিএনপি কাজ করে শুধুমাত্র দেশকে পুন:গঠণের জন্য। তিনি শিল্পবন্দর নগরী খুলনাকে আবার শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, আবু সাঈদ শেখ, শামীম খান, মনিরুল ইসলাম মাসুম, ওহেদুজ্জামান খসরু, আলমগীর ব্যাপারী, ইলিয়াস হোসেন, মো. আজম খান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, শাহাদাৎ হোসেন, মামুন হোসেন, ওহিদুল ইসলাম, মো. লিটন, গোপাল সাহা, আব্দুর রাজ্জাকসহ ওয়ার্ড নেতা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।