1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

তালায় সুদের টাকা ফেরত না পাওয়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ!

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় সুদের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে আকিম উদ্দিন বিশ্বাসের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। উপজেলায় মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামের বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আকিম উদ্দিন বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস জানায়, রেবেকা বেগম দীর্ঘদিন ধরে আকিম উদ্দিন বিশ্বাসকে সুদের টাকা দিয়ে আসছিলেন। সম্প্রতি সুদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। টাকা ফেরত দেওয়ার জন্য রেবেকা বেগমের চাপাচাপির কারণে প্রায় তিন মাস আগে জীবিকার তাগিদে আকিম উদ্দিন বিশ্বাস ঢাকায় চলে যান। আকিম উদ্দিন বিশ্বাসকে বাড়িতে না পেয়ে অভিযুক্ত রেবেকা বেগম ক্ষিপ্ত হয়ে আকিম উদ্দিন বিশ্বাসের বসতবাড়ির টিনের বেড়ার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা বসতঘর ও রান্নাঘরে ব্যাপক ভাঙচুর চালান এবং উঠানে থাকা তিনটি ফলন্ত আমগাছ কেটে ফেলেন। একপর্যায়ে অভিযুক্ত রেবেকা বেগম রান্নাঘরের উত্তর পাশে খালি পানির ট্যাংকিতে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। তবে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাড়িটি রক্ষা পায়। তবে অভিযুক্ত রেবেকা বেগম উক্ত ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাটি সম্পর্কে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।