1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার হোচলা মাঠে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বিএনপির মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানেরে শীষ)। বিএনপি মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, আমি নির্বাচিত হলে সাধারণ পরিবারের সন্তান হিসেবে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। এলাকার উন্নয়নে আমরা সকলে একসাথে মিলে কাজ করবো। বেকার যুবক-যুবতীদের ভাল উদ্যোক্তা হিসেবে তৈরী করা হবে। সমাজ থেকে মাদক চিরতলে নির্মল করবো, মাদক, ঘুষ ও দুর্নীতি সমাজ গড়বো। আপানারা আমার পাশে থাককেন। তাহলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। এছাড়া দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। এদিন কামটা, হোচলা, পিলজংগ, বেতাগা ও শুভদিয়া এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মো. মশিউর রহমানের সভাপতিত্বে পথসভায় এসময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, মুসফিকুজ্জামান রিপন, যুবদল নেতা মোল্লা রাজু আহম্মেদ, লায়ন শেখ দেলোয়ার হোসেন, আলমগীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।