সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জের বন্ধুর ৯৪ ব্যাচের সাদালাপি ব্যক্তিত্ব শেখ আবু সাদাত হঠাৎ স্ট্রোকজনিত কারণে চলে গেলেন না ফেরার দেশে।
কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯৪ ব্যাচ বন্ধু শেখ আবু সাদাত ০৭ফেব্রুয়ারি শনিবার সকালে স্ট্রোকজনিত কারণে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সহকারি হিসেবে দায়িত্ব পালন করতেন। মৃত্যুকালে তার ১৩ বছরের একটা কন্যা সন্তান ও ৮ বছরের একটা পুত্রসন্তান সহ স্ত্রী রেখে গেছে। তার মেজ ভাই নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী শেখ আবু তাহের জানায় শনিবার সকালে নিজ বাসায় প্রতিদিন নিয়মিত হাঁটার জন্য বাইির হলে বুকে ব্যাথা অনুভব হলে সাথে সাথে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করে। রাত্র নয়টার পরে ঢাকা থেকে তার মৃতদেহ অ্যাম্বুলেন্স যোগে কালিগঞ্জ উপজেলার মথুরেসপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে আসার পরে এক হৃদয়বিদারক দৃশ্যে সহ পরিবারের মাঝে শোকের মাতম বইতে থাকে।রাতেই দক্ষিণ শীতলপুর ঈদগা ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।