
ডুমুরিয়া প্রতিনিধি : আগামীকাল ৭/২/২০২৬ শনিবার ডুমুরিয়া মজিদ একাডেমিতে Stanford University অনুমোদিত icddr,b এর তত্ত্বাবধানে ইটভাটা শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ডুমুরিয়া ইটভাটা মালিকদের নিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানটি ডুমুরিয়া ইট ভাটা মালিক সমিতি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা বলেন দেশের উন্নয়নের জন্য ইট অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।তাই এই ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং শ্রমিকদের ন্যায্য মূল্য সহ তাদের সুরক্ষার জন্য সার্বিক ভূমিকা পালন করতে হবে।শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা যেমন গামছা,চশমা,সুপ্রিয় পানি, স্বাস্থ্যকর ল্যাট্রিন, বাসস্থান, চিকিৎসা,পড়াশুনা সহ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় ডিজিটাল প্লাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় ।এই ডিজিটাল প্লাস পদ্ধতিতে ইট লোড দিলে কয়লার খরচ কম হবে এবং ধোয়ার মাধ্যমে আর কয়লা বাইরে বেরহয়ে পরিবেশ দূষণ করবে না। এতে পরিবেশ দূষণের হার ৭০% কমে আসবে। আলোচনার মুল বিষয় ছিল উন্নত কর্ম পরিবেশ তৈরির মাধ্যমে ব্যবসায়ের উন্নয়ন।অন্যান্যদের ভিতরে বক্তব্য দেন ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা কাজী আবদুস সালাম, সাধারণ সম্পাদক বাবু রঞ্জন কুমার সরদার, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, কাজী কামরুল ইসলাম বাবু, বাবু পুষ্পক সদ্দার, মোহাম্মদ রুহুল আমিন কালু, মাওলানা তৌফিকুর রহমান,গাজী আশরাফুল ইসলাম,মেহেদী হাসান মুন্না সহ আরো অনেকে।
Like this:
Like Loading...
Related