1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার উৎপাদিত কুচিয়া ১৫ টি দেশে রপ্তানি হচ্ছে পুরাতন আসন উদ্ধারে মরিয়া জামায়াত,ছাড় দিতে নারাজ বিএনপি জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : আবুল কালাম আজাদ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮ ৫৪ বছর দেশ শাসনকারীরা দেশকে দুর্নীতিতে কলঙ্কিত করেছে: চরমোনাই পীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট তিন দলের ইশতেহারেই অগ্রাধিকার অর্থনীতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ জামায়াতকে ভোট দিয়ে কেউ ঈমান নষ্ট করবেন না: মির্জা ফখরুল মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়। মামলার অপর দুই আসামি হলেন- পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।

সোমবার (৯ জানুয়ারি) মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র (তৎকালীন চেয়ারম্যান) আনোয়ার আলী কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোন রেজুলেশন না করে অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় একক স্বাক্ষরের দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন। এছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি হতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন প্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও কোন রেজুলেশন না করে আবেদনকারীদের থেকে বিল্ডিং এর প্লান অনুমোদন করতে সরকারি ফি এর অতিরিক্ত হিসেবে টাকা আদায় করেন। পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করেন। এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরে তা বিভিন্নভাবে খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, এভাবে প্রায় ৫ কোটি ২১ লাখ ৭ হাজার হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করা হয়। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ জড়িত।

প্রসঙ্গত, আনোয়ার আলী একাধিক বার কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের সময়ও তিনি কুষ্টিয়া পৌরসভার মেয়র ছিলেন। পরে তাকে অপসারণ করা হয়।

ছবিতে কুষ্টিয়া সাবেক পৌর মেয়র আনোয়ার আলী খান ও পৌরসভার মূল বেদীর ছবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট