1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরাতন আসন উদ্ধারে মরিয়া জামায়াত,ছাড় দিতে নারাজ বিএনপি জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : আবুল কালাম আজাদ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮ ৫৪ বছর দেশ শাসনকারীরা দেশকে দুর্নীতিতে কলঙ্কিত করেছে: চরমোনাই পীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট তিন দলের ইশতেহারেই অগ্রাধিকার অর্থনীতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ জামায়াতকে ভোট দিয়ে কেউ ঈমান নষ্ট করবেন না: মির্জা ফখরুল মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির গাংনীতে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, আটক ১

খুলনা-১ আসন: ধানের শীষ দাঁড়িপালা হাড্ডাহাড্ডি লড়াই

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : সারা দেশের ন্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে প্রচার প্রচারণা প্রায় শেষ প্রান্তে। সংখ্যালঘু আধ্যাষিত এই এলাকা আওয়ামীলীগের রিজার্ভ আসন হিসাবে পরিচিত। কিন্তু সরকারিভাবে আওয়ামীলীগের কার্যক্রম স্থগিতের কারণে এ নির্বাচনে অংশ গ্রহন না করলেও এ আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনীত আমীর এজাজ খান প্রতীক (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী প্রতীক (দাঁড়িপালা) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমন ধারনা ভোটারদের। তবে বিজয়ের জন্য উভয়কে আওয়ামীলীগ এবং হিন্দু ভোটারের উপর ভরসা করতে হচ্ছে।
জানা গেছে, জাতীয় সংসদের ৯৯ তথা উপকূলীয় দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা-১ আসন। সারা দেশের ন্যায় আগামী ১২ই ফ্রেরুয়ারী এ আসনটির ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারী হতে সুন্দরবন পর্যন্ত এ আসনের মোট ভোটার ৩ লক্ষ ৭ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৫২ হাজার ২৮৫ জন এবং মহিলা ১ লক্ষ ৫৪ হাজার ৮১৪ জন। এছাড়াও পোষ্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার ২ হাজার ৮৬৬ জন। এ জনপদে সুপেয় পানি সংকট নিরসন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিকরণ, দলমত নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। এ নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কিশোর কুমার রায় প্রতীক (কাস্তে), স্বতন্ত্র অচিন্ত্য কুমার মন্ডল প্রতীক (ঘোড়), স্বতন্ত্র গোবিন্দ হালদার, গণঅধিকার পরিষদ (জিওপি) জি এম রোকনুজ্জামান প্রতীক (ট্রাক), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) প্রবীর গোপাল রায় প্রতীক (রকেট), জাতীয় সমাজন্ত্রিক দল (জেএসডি) প্রসেনজিৎ দত্ত, ইসলামী আন্দোলন বাংলাদেশ আবু সাঈদ প্রতীক (হাতপাখা), জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন প্রতীক (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (প্রতীক মোমবাতি), বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) সুব্রত মন্ডল প্রতীক (দোয়াত কলম)।
এবিষয়ে দাকোপ উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার সকাল ৭ টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট