1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরাতন আসন উদ্ধারে মরিয়া জামায়াত,ছাড় দিতে নারাজ বিএনপি জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : আবুল কালাম আজাদ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮ ৫৪ বছর দেশ শাসনকারীরা দেশকে দুর্নীতিতে কলঙ্কিত করেছে: চরমোনাই পীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট তিন দলের ইশতেহারেই অগ্রাধিকার অর্থনীতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ জামায়াতকে ভোট দিয়ে কেউ ঈমান নষ্ট করবেন না: মির্জা ফখরুল মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির গাংনীতে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, আটক ১

গাংনীতে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। এ সময় রিমন (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে জোড়পুকুরিয়া বাজারে রিমনের ওয়েল্ডিং দোকানে অভিযান চালিয়ে ওই ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। আটক রিমন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিজ দোকানে ককটেল সাদৃশ বিস্ফোরক বস্তু রেখে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে দোকান থেকে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয় এবং রিমনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই ওই বস্তুগুলো দোকানে রাখা হয়েছিল।= গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। আটক রিমনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট