
এস.এম.শামীম, দিঘলিয়া : দিঘলিয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট (১২ ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, নৌবাহিনী ও আনসার সদস্যদের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়াটি সেনহাটি টিটিসি কলেজ এলাকা থেকে শুরু হয়ে সেনহাটি বাজার, দুই নম্বর গেট, পথের বাজার, দিঘলিয়া সদর, বারাকপুর, কামারগাতি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দিঘলিয়া সদর এলাকায় এসে শেষ হয়।
এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী মহড়ার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয় এবং নির্বাচনকেন্দ্রিক যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনীর প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় জনগণ যৌথ বাহিনীর মহড়া দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।
Like this:
Like Loading...
Related