1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার উৎপাদিত কুচিয়া ১৫ টি দেশে রপ্তানি হচ্ছে পুরাতন আসন উদ্ধারে মরিয়া জামায়াত,ছাড় দিতে নারাজ বিএনপি জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : আবুল কালাম আজাদ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮ ৫৪ বছর দেশ শাসনকারীরা দেশকে দুর্নীতিতে কলঙ্কিত করেছে: চরমোনাই পীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট তিন দলের ইশতেহারেই অগ্রাধিকার অর্থনীতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ জামায়াতকে ভোট দিয়ে কেউ ঈমান নষ্ট করবেন না: মির্জা ফখরুল মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

নড়াইলে মানবপাচারের অভিযোগে মামলা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার ২ যুবককে কম্বোডিয়া পাঠানোর নামে ভয়াবহ মানবপাচারের অভিযোগ উঠেছে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়ে সেখানে অমানুসিক নির্যাতনের মুখে পড়ে প্রাণ বাঁচাতে দেশে ফিরে এসেছেন দু’যুবক। এ ঘটনায় ভুক্তভোগীরা নড়াইলের কালিয়া আমলি আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাগুলো তদন্তের জন্য কালিয়া থানায় পাঠিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম এবং একই উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামের সদর আলীর ছেলে আমিনুর রহমানকে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখান স্থানীয় আদম ব্যবসায়ী রহমান এস.এম.সাকিবুর ওরফে সাব্বির হোসেন ওরফে খোকন (৪০)। একপর্যায়ে তিনি তাদের একই বিমানে করে কম্বোডিয়ায় পাঠান।
কম্বোডিয়ায় পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে ওই আদম ব্যবসায়ী ফোনের মাধ্যমে প্রতিজনকে ২ লাখ টাকায় চাইনিজ একটি কোম্পানির কাছে বিক্রি করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ওই চাইনিজরা তাদের ওপর শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন। সেই সাথে তাদের দিয়ে কঠোর পরিশ্রম করায়। দীর্ঘদিন নির্যাতনের পর সুকৌশলে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষায় সক্ষম হন তারা।
ভুক্তভোগীরা জানান, জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে এসে ১ ও ৮ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন তারা। পরে ঘটনার বিচার চেয়ে ২ ও ৮ ফেব্রুয়ারি নড়াইলের কালিয়া আমলি আদালতে আদম ব্যবসায়ী খোকন ও তার পিতা আব্দুল হাই মিয়াকে আসামি করে পৃথক দু’টি মামলা দায়ের করেন। আদালত প্রাথমিক শুনানি শেষে মামলাগুলো তদন্তের জন্য কালিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট