1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান-এর নেতৃত্বে আজ সোমবার দুপুরে যশোর শহরের রেল রোড এলাকার লাইভ বেকারি এন্ড ফাস্টফুড প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক মোঃ মমিনুল ইসলাম মমিন উপস্থিত না থাকলেও তাদের কয়েকজন কর্মচারী ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।