
বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় ৮নং ওয়ার্ডের পুর্ব সাতলা মহাজন বাড়ির বিশাল উঠানে আয়োজিত এ সভায় প্রায় ৮০০ থেকে এক হাজার স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকটি আয়োজন করে সাতলা ইউনিয়ন বিএনপি ৯নং ওয়ার্ড এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের সফল সভাপতি মোঃ জাহিদ হোসেন ফারুক বিশ্বাস। বিকেল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সভাস্থলে জড়ো হতে শুরু করেন। সন্ধ্যার আগেই মহাজন বাড়ির উঠানটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সভায় বক্তারা বলেন, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আতিয়ার বিশ্বাস, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাহিদ হোসেন ফারুক বিশ্বাস এবং ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মোঃ শাহাদাত বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতায় আজকের এই পথসভা সম্ভব হয়েছে। হিন্দু-মুসলিম-খ্রিস্টানসহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে, এই এলাকায় বিএনপির প্রতি জনসমর্থন দিন দিন আরও সুসংহত হচ্ছে।
পথসভায় ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আতিয়ার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাতলা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আঃ রশিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার,
এডভোকেট ফজলুল হক বিশ্বাস (এপিপি, জজকোর্ট, বরিশাল),
সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন মেছবাহ,
সাবেক তিনবারের সভাপতি মোঃ জাহিদ হোসেন ফারুক বিশ্বাস,
সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালি,
যুগ্ম সাধারণ সম্পাদক বিএম ওয়াসিম সান্টু বালি,
যুগ্ম সম্পাদক মোঃ কাঞ্চন মোল্লা,
শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস শাহ,
ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহাত খন্দকার, ছাত্রদল নেতা মোঃ আব্দুল্লা বিশ্বাস
৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আতাহার বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
Like this:
Like Loading...
Related