1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী আবারও যেকোনো মুহূর্তে শুরু হবে যুদ্ধ: ইরান শিশুকে অপহরণ করে হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ : বাণিজ্যমন্ত্রী নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা দশমিনায় আঙ্গুর চাষে কৃষি উদ্যোক্তা আকরামের নতুন চমক বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে র‍্যাব-৬–এর বিশেষ টহল জোরদার

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে যশোরসহ দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৬। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় যশোরের আওতাধীন দুই জেলার আটটি সংসদীয় আসনে মোট ১৬টি টহল দল ও গোয়েন্দা ইউনিট কাজ করছে। এর মধ্যে যশোর জেলার ছয়টি আসনে ১২টি এবং নড়াইল জেলার দুইটি আসনে চারটি টহল দল দায়িত্ব পালন করছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য নাশকতা বা সহিংসতা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করছে র‍্যাব।
বুধবার (১১ ফেব্রুয়ারি) যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনার সময় ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স যশোর জিলা স্কুল মাঠে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন,“নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
র‍্যাব-৬ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে, নির্বাচনকে ঘিরে সন্দেহজনক ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ দেখলে দ্রুত র‍্যাব বা নিকটস্থ থানায় জানানোর জন্য।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোরের ৬টি সংসদীয় আসনের ৮২৪টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, ব্যালট বক্স, কালি ও অন্যান্য উপকরণ হস্তান্তর করেন।
প্রিজাইডিং কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কেন্দ্রে রওনা দেন। সন্ধ্যার মধ্যেই সব কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে,জেলায় মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। ৮২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন ৮২৪ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৬৭৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৩৫৮ জন পোলিং কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।