1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাজারে কুমিরের আক্রমনে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ক রোগে ভুগছিল মোরেলগঞ্জে পানি নিষ্কাশন ও স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা খালিশপুরে রিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে: পেজেশকিয়ান যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে সভাপতি তামিমের উৎসাহে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল: মিরাজ ফিলিস্তিনি বন্ধিদের ওপর ইসরায়েলের ভয়াবহ যৌন নির্যাতন বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে প্রশ্ন আখতারের, যা বললেন আইনমন্ত্রী

মহেশপুর প্রেস ক্লাবে হামলা ও লুটপাট

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাব কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেস ক্লাব কার্যালয়ে এই ঘটনা ঘটে। এতে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
তারা আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় কার্যালয়ে কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ক্লাব কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙা অবস্থায় দেখতে পান।
এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘সাংবাদিক সংগঠনের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।’ আমরা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তারা জানান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।