1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যের শিকার উপকূলীয় জনপদের নারীরা সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময় কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ!

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজের বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বাবা থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলে পরিবারের অন্য সদস্যদের খুনের চেষ্টা চালায় বলে বাধ্য হয়ে ছেলেকে খুন করা হয়েছে-দাবি বাবার।
জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত ছেলের নাম মেহেদী হাসান শুভ (২৫), তার বাবার নাম বারেক খাঁ।
জেলার কাঠালিয়া-রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মেহেদী হাসান শুভ নামে ২৫ বছরের ওই যুবক মাদকাসক্ত হয়ে প্রায়ই তার বাবা-মা ও পরিবারের সবাইকে মারধর করে আসছিল। সম্প্রতি তিনি মোটরসাইকেল কেনার জন্য পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার একটি ধারালো দা নিয়ে পরিবারের সবাইকে খুনের হুমকি দেয়।
পরে মাদকাসক্ত ছেলে শুভ ঘুমিয়ে পড়লে বাবা বারেক খাঁ একটি ধারালো দা দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন। খুনের দায় স্বীকার করে পরদিন সকালে নিজেই থানায় আত্মসমর্পণ করেন বাবা। এ ঘটনায় একটি হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট