1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

নগরীতে সড়ক দুর্ঘটনায় সৌদী প্রবাসীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নগরীর লবনচরা থানাধীন রূপসা সেতুর পশ্চিম পাশের ঢাল সংলগ্ন সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ভিকটিম বাগেরহাট জেলার খানজাহান আলী সড়ক এলাকার অধিবাসী, তিনি সৌদী প্রবাসী ছিলেন। সোমবার সকাল সোয়া ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর মহানগরী খুলনার রেল স্টেশনে এসে ছেলেকে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনে তুলে দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। তিনি রূপসা সেতু সংলগ্ন ওই এলাকার রাস্তায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। মুহূর্তেই মোটর সাইকেল চালক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম বলেন, সুরতহাল ও ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খুলনা মেট্রো ১১-০৮০৮ নাম্বারের ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।