1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সুন্দরবনের বন্য শুকুর লোকালয়ে উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সুন্দরবন হতে একটি বন্য শুকুর লোকালয়ে আসার পর তা উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের পবনা ক্লোজার এলাকা থেকে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষিরা ও ভিটিআরটি সদস্যরা ঐ বন্য শুকুরটি উদ্ধার করতে সক্ষম হয়। কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন ভিটিআরটি সদস্য মোঃ ইয়াছিন আলী বলেন, সুন্দরবন থেকে একটি বন্য শুকুর পবনা ক্লোজার সংলগ্ন অঞ্জনা মন্ডলের বাড়ির পার্শ্বে একটি শুকুর দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীদের খবর দেয়। তাৎক্ষণিক বন বিভাগের সদস্যরা ও ভিটিআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন্য শুকুরটি উদ্ধার করে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত বন্য শুকুরটি বুষ্টুমখালি খাল এলাকার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট